সৎ কর্মকর্তা হিসেবে জাজিরায় সুনাম অর্জন করেছেন মোহাম্মদ বজলুর রহমান

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এক ইতিবাচক ও অনুকরণীয় পরিবর্তন এনেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বজলুর রহমান। সততা, কর্মনিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে তিনি সাধারণ শিক্ষক ও স্থানীয় মহলে অর্জন করেছেন ব্যাপক সুনাম। শিক্ষকদের মতে, তিনি জাজিরা উপজেলায় এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা কর্মকর্তা।

দায়িত্ব নেওয়ার পর থেকেই মোহাম্মদ বজলুর রহমান জাজিরা উপজেলার শিক্ষা অফিসকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করেছেন। অতীতে শিক্ষকদের বিভিন্ন কাজে হয়রানি বা ঘুষ লেনদেনের অভিযোগ থাকলেও তাঁর কঠোর পদক্ষেপে এখন শিক্ষকদের কোনো কাজেই ঘুষ লাগে না। পাশাপাশি শিক্ষক বদলী কার্যক্রমকে সম্পূর্ণ বাণিজ্যমুক্ত করেছেন তিনি। 

তাঁর সময়োপযোগী ও কড়া মনিটরিংয়ের কারণে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সময়মতো আসা এবং ক্লাসে নিয়মিত উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু উপস্থিতিই নয়, বরং শিক্ষার মানোন্নয়নেও এসেছে গতি। বিশেষ করে, প্রাথমিক স্তরে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান (FLN - Foundational Literacy and Numeracy) কার্যক্রমের হার ক্রমান্বয়ে উন্নত হচ্ছে।

এছাড়া সরকারের নির্ধারিত ১৮০ দিনের বিশেষ কর্মসূচি জাজিরা উপজেলায় অত্যন্ত সফলভাবে ও সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে। তাঁর গতিশীল নেতৃত্ব এবং নিরলস তদারকির ফলে সামগ্রিকভাবে জাজিরা উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান দিন দিন এগিয়ে চলেছে, যা স্থানীয় সচেতন মহলে দারুণ প্রশংসিত হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন:


Top