জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সম্পন্ন

ছবিঃ বাংলা রিপোর্ট

শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এ এই সভা আয়োজিত হয়।

সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক মাহবুবা রহমান পারভীনের সভাপতিত্বে বক্তা হিসেবে বক্তব্য রাখেন এমিন ইসলাম মিন্টু সহ উপজেলার সর্বস্তরের গুনী প্রাথমিক শিক্ষকবৃন্দ। 

সভায় জাজিরা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত জ্যেষ্ঠ শিক্ষকরাসহ বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। বিশেষ করে নারী শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আলোচনা সভায় বক্তারা প্রাথমিক শিক্ষকদের সার্বিক কল্যাণ, পেশাগত অধিকার আদায় এবং দল-মত নির্বিশেষে সর্বজনগ্রাহ্য একতার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত শিক্ষকরা তাদের মতামত তুলে ধরে কীভাবে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।

​প্রধান বক্তা এমিন ইসলাম মিন্টু তার বক্তব্যে বলেন, শিক্ষকদের অধিকার আদায় ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে ঐক্যের কোনো বিকল্প নেই। জাজিরা উপজেলার সকল প্রাথমিক শিক্ষককে একই ছাতার নিচে এনে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য।

​বক্তব্যে সভাপতির আসনে থাকা মাহবুবা রহমান পারভীন বলেন, শিক্ষকদের সার্বিক কল্যাণ ও সুখ-দুঃখে পাশে থাকাই হবে এই সমিতির মূল অঙ্গীকার। খুব শীঘ্রই উপজেলার প্রতিটি শিক্ষকের মতামতকে সম্মান জানিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে।


অনুষ্ঠান শেষে সভাপতি উপজেলার সকল প্রাথমিক শিক্ষকের ঐক্যবদ্ধ অংশগ্রহণে দ্রুতই একটি পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আগত গুণী শিক্ষকবৃন্দ।




আপনার মূল্যবান মতামত দিন:


Top