685

08/10/2026 শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহী এর নতুন কমিটি গঠন

শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহী এর নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট ২০২৬ ২১:০৪

শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহী (রাবি, রুয়েট, রামেক)-র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মুজাহিদ হাসান-কে সভাপতি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সিহাব উদ্দিন খান -কে সাধারণ সম্পাদক, আব্দুর রব জিমহা -কে সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ জয় ইসলাম-কে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।


গত ০৭ আগস্ট উক্ত কমিটি অনুমোদিত হয়। "নবীনবরণ, প্রবীন বিদায় ও বার্ষিক সাধারণ সভা" অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান, অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রধান উপদেষ্টা, শরিয়তপুর জেলা সমিতি, রাজশাহী; মোঃ কাইউম রোহান- গবেষক, লেখক ও ফাউন্ডার অব কিডস ইউনিভার্সিটি; বিশেষ অতিথি এস. এম. আক্তার হোসেন, সিনিয়র ওয়েলফার অফিসার পশ্চিম রেলওয়ে (অবসরপ্রাপ্ত), মোঃ আনিসুর রহমান, ওয়াইল্ডলাইফ সুপারভাইজার
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী।

জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি মুজাহিদ হাসান তার পরিকল্পনা নিয়ে বলেন, “শরীয়তপুরে কিছু কলেজ প্রোগ্রাম করবো, যাতে কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার জন্য ভালো দিকনির্দেশনা পায়। জেলা সমিতির সদস্যদের নিয়ে ট্যুর আয়োজন করবো, পিঠা উৎসব, ফল উৎসব পালন করবো।”

জেলা সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান বলেন, “আত্মিক বন্ধনের উপর ভর করে শরীয়তপুরের জন্য মেধাভিত্তিক সুদক্ষ, সচেতন এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য। এ ছাড়া জেলা সমিতির যে প্রোগ্রামগুলো বছরের পর বছর ধরে হয়ে আসছে ইনশাআল্লাহ আমি সেগুলোও দায়িত্বশীলতার সাথে পালন করার চেষ্টা করবো।”

জেলা সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কনিক বলেন, “যোগ্য মানুষদেরকেই জেলা সমিতির দায়িত্ব দেওয়া হয়েছে, আশা করি তারা তাদের দায়িত্ব যথাযথ সম্মানের সাথে পালন করে জেলা সমিতিকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর, ইনশাআল্লাহ।”

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com